
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আইএইচটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মির্জা ওয়াসি পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি রাজশাহী মহানগরের সভাপতি মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।
জানা গেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত রাজশাহী আইএইচটি ২০২৬ সালে ৫০ বছর পূর্ণ করেছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে পুনর্মিলনী ও দিনব্যাপী নানান বর্ণাঢ্য কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে মিলনমেলা কমিটির সদস্য সচিব মো. মামুনুর রশীদ, জহিরুল ইসলাম, সেলিম রেজা, সৌরভ হোসেন, সাদ্দাম হোসেন, মিনহাজুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব খোরসেদ আলমসহ উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা