
নিজস্ব প্রতিবেদন: জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের নজিরবিহীন আত্মত্যাগের পর সরকার ও ক্ষমতার হাতবদল হলেও রাষ্ট্রীয় প্রশাসন ও মানুষের অসৎ মন-মানসিকতার কোনো গুণগত পরিবর্তন না হওয়ায় গভীর আক্ষেপ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "আগে যাঁরা ঘুষ খেতো, তারা এখনো ঘুষ খাওয়ার নতুন ফন্দিফিকির করছে
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন তথ্য ভবন মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন
সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, "আক্ষেপে এই কথাগুলো বলছি, কারণ আমার বয়স অনেক হয়েছে
তিনি জোর দিয়ে বলেন, কেবল সরকার গঠন বা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনই যথেষ্ট নয়, প্রকৃত সংস্কারের জন্য সমাজের প্রতিটি নাগরিকের নিজস্ব চিন্তাভাবনা ও মন-মানসিকতার আমূল পরিবর্তন প্রয়োজন; তা না হলে জুলাইয়ের আন্দোলন ও রক্তক্ষয়ী আত্মত্যাগ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।
তবে হতাশার মাঝেও আশার আলো দেখছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "আমি এখনো সম্পূর্ণ আশাবাদী
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, তরুণদের তাজা রক্তের বিনিময়ে এ দেশে সবসময় পরিবর্তন এসেছে
অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের বিশেষ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়