
রাসেল মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে শিশু ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি দুলাল মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) রাজবাড়ী সদর থানার একটি চৌকস দল নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত দুলাল মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর এলাকার মোজাহার মন্ডলের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, ঘটনার পর মামলা দায়ের হলে আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড় চর বেনীনগর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, নারী ও শিশুদের ওপর এ ধরনের ঘৃণ্য অপরাধ দমনে রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা