
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে এই বিধ্বংসী টর্নেডো আঘাত হানে। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের দ্বারে দ্বারে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া জানান, “টর্নেডোর তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর কষ্টের কথা জানতে পেরে মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন।”
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া এবং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা