
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ‘শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতি’র উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) দুপুরে মাওনা চৌরাস্তায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও সাবান।
শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উপহার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল (এম.কম)।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “বিগত ঈদুল ফিতরেও আমরা একইভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এবারের ঈদুল আজহাতেও আমাদের এই ক্ষুদ্র উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আমরা আশা করছি। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতি ঈদেই এভাবে উপহার সামগ্রী বিতরণ করা আমাদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।”
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা