
নাটোর প্রতিনিধি: নাটোর জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ঝটিকা অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ রবিবার (২৪ মে) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্পট থেকে তাঁদের আটক করা হয়।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুর সরাসরি নির্দেশনায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাঠপর্যায়ে নেতৃত্ব দেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোরের বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদকসেবীরা হলেন—মো. হাবিব (৩০), মো. শরিফুল ইসলাম (২৫) এবং মো. আমিন খান (৪৯)। অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করার পর তাঁদের বিরুদ্ধে নাটোর সদর থানাসহ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ বিকেলেই আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানের বিষয়ে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং নাটোর জেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে জেলাজুড়ে আমাদের এই বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সাথে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা