
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদায়ী সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। সেই দায়িত্বে যোগদানের লক্ষ্যেই তিনি বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন।