
জাতীয় ডেস্ক : গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২০ মে) সকালে সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত বাহিনীর চৌকস দলগুলোর আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এরপর তিনি অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে বাহিনীর চৌকস দলগুলো প্রধানমন্ত্রীকে বিশেষ ‘গার্ড অব অনার’ প্রদান করে।
জান্নাত সকালাবেলা