
মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় পণ্য কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পুরস্কার পেয়েছেন সাগর নামে এক সৌভাগ্যবান ক্রেতা।
শনিবার (১৬ মে) বিকাল ৫টায় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্রেন্ডস ইলেকট্রনিক্স শোরুমে এক জমকালো আয়োজনের মাধ্যমে পুরস্কৃত ক্রেতাদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
জানা গেছে, পুরান বাউশিয়ার বাসিন্দা সাগর ফ্রেন্ডস ইলেকট্রনিক্স থেকে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এই ক্যাশ ভাউচার লাভ করেন। একই অনুষ্ঠানে এই পুরস্কারের আওতাধীন আরও ২ জন ক্রেতাকে ২ হাজার টাকা মূল্যমানের পণ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার হাতে পেয়ে ক্রেতাদের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্রেতারা বলেন, “কোনো মিথ্যে প্ররোচনা নয়, ওয়ালটন যে বিশ্বস্ততার সাথে তাদের অফারসমূহ প্রকৃত ক্রেতাদের মাঝে বুঝিয়ে দেয়—আজকের আয়োজন তারই বাস্তব প্রমাণ।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি নেয়ামূল হক নয়ন ও বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটর মাসুম মৃধা, ম্যানেজিং পার্টনার মো. বাবুল মিয়া ও মোজাম্মেল হক টিটু এবং ওয়ালটন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ডেপুটি ডিরেক্টর এজিএম সারোয়ারসহ পুরস্কারপ্রাপ্তদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে ফ্রেন্ডস ইলেকট্রনিক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি বা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার বা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁরা উপজেলার সর্বস্তরের মানুষকে নগদ ও সহজ কিস্তিতে ওয়ালটনের পণ্য কিনে এই ক্যাম্পেইনের গর্বিত অংশীদার হওয়ার আহ্বান জানান।
এ.আই.এল/সকালবেলা