
দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার (১৩ মে) এক জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দুপুর ১টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হাওলাদার।
এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বিশ্বাস। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ সারওয়ার। পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। ব্রিফিংয়ে বর্তমান হাম পরিস্থিতির চিত্র এবং এটি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে।