
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৩ হাজার ৪১০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
বুধবার (১৩ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, তিনটি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন: ৬৫টি ফ্লাইটে ২৫,৮৯১ জন। ৫০টি ফ্লাইটে ১৮,৬৬০ জন। ২২টি ফ্লাইটে ৮,৮৮৯ জন।
মোট যাত্রীদের মধ্যে ৪ হাজার ৭১ জন সরকারি এবং ৪৯ হাজার ৩৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব পৌঁছেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। সরকারি তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজ পালন শেষে আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হবে।