
তামিম আহমেদ, কিশোরগঞ্জ: দেশের সর্ববৃহৎ ও ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার প্রধান ফটক (গেইট) আজ বিকেলে নবীন সাজে উন্মোচিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গেইটের উদ্বোধন করা হবে।
ঐতিহাসিক এই মাঠের গেইট নির্মাণ কাজের উদ্বোধন ও বাস্তবায়ন করছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
উদ্বোধনী এই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা যাচ্ছে।
শোলাকিয়া ঈদগাহ ময়দান কেবল কিশোরগঞ্জের নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে একটি ঐতিহ্যের প্রতীক। এই নতুন গেইট উদ্বোধনের মাধ্যমে মাঠের সৌন্দর্য ও ব্যবস্থাপনা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।
জান্নাত/সকালবেলা