
নিজস্ব প্রতিবেদেক: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কর্মকাণ্ডের প্রশংসা করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার এখন মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি মনোযোগ দিচ্ছে।
রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত একটি প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এখন সুনির্দিষ্ট মানদণ্ড বা বেঞ্চমার্ক অনুসরণ করছে। তিনি বলেন, “বিগত দিনের দুর্নীতি ও অপচয়ের পরিপ্রেক্ষিতে এখন থেকে যে কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” বর্তমানে কোনো সুফল নেই এমন প্রায় ১৩০০ প্রকল্প বাতিলের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
আমির খসরু বলেন, সরকারের মূল দর্শন হলো ‘ডেমোক্রেটাইজেশন অব ইকোনমি’ বা অর্থনীতির গণতন্ত্রায়ণ। প্রতিটি নাগরিকের অর্থনীতিতে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, যারা সবসময় অর্থনৈতিক পরিকল্পনার বাইরে ছিল, তাদের মূলধারায় সম্পৃক্ত করাই বড় চ্যালেঞ্জ।
সামাজিক ক্ষমতায়নের উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী ‘ফ্যামিলি কার্ডের’ গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি মহিলাদের হাতে টাকা পৌঁছে দিচ্ছে, যাতে পরিবার ও সমাজে তাদের ক্ষমতায়ন ঘটে।” একইভাবে কৃষকদের জন্যও সরাসরি কার্ডের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয় অত্যন্ত বেশি। এই পরিস্থিতি বদলাতে আগামী বাজেটে ইউনিভার্সাল হেলথকেয়ার এবং প্রাইমারি হেলথকেয়ারের ওপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া কামার, কুমার ও তাঁতিদের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক বোঝা সত্ত্বেও সরকার দেশের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানান মন্ত্রী।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কর্মকাণ্ডের প্রশংসা করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার এখন মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি মনোযোগ দিচ্ছে। রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত একটি প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এখন সুনির্দিষ্ট মানদণ্ড বা বেঞ্চমার্ক অনুসরণ করছে। তিনি বলেন, “বিগত দিনের দুর্নীতি ও অপচয়ের পরিপ্রেক্ষিতে এখন থেকে যে কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” বর্তমানে কোনো সুফল নেই এমন প্রায় ১৩০০ প্রকল্প বাতিলের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
আমির খসরু বলেন, সরকারের মূল দর্শন হলো ‘ডেমোক্রেটাইজেশন অব ইকোনমি’ বা অর্থনীতির গণতন্ত্রায়ণ। প্রতিটি নাগরিকের অর্থনীতিতে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, যারা সবসময় অর্থনৈতিক পরিকল্পনার বাইরে ছিল, তাদের মূলধারায় সম্পৃক্ত করাই বড় চ্যালেঞ্জ।
সামাজিক ক্ষমতায়নের উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী ‘ফ্যামিলি কার্ডের’ গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি মহিলাদের হাতে টাকা পৌঁছে দিচ্ছে, যাতে পরিবার ও সমাজে তাদের ক্ষমতায়ন ঘটে।” একইভাবে কৃষকদের জন্যও সরাসরি কার্ডের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয় অত্যন্ত বেশি। এই পরিস্থিতি বদলাতে আগামী বাজেটে ইউনিভার্সাল হেলথকেয়ার এবং প্রাইমারি হেলথকেয়ারের ওপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া কামার, কুমার ও তাঁতিদের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক বোঝা সত্ত্বেও সরকার দেশের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানান মন্ত্রী।