ইসরায়েলের ‘সম্প্রসারণবাদী নীতি’ মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: তুরস্ক

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ
ইসরায়েলের ‘সম্প্রসারণবাদী নীতি’ মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা ও যুদ্ধকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

আঙ্কারায় এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের সামরিক তৎপরতা ঠেকাতে সম্ভাব্য সব সুযোগে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে তুরস্ক।

হাকান ফিদান বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রসারণবাদী নীতি এমন একটি নীতি, যা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা, যুদ্ধ, অশ্রু, ধ্বংসযজ্ঞ এবং গণহত্যাকে উৎসাহিত করে।”

গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।

মন্তব্য করুন