পিংক বাস বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া আয়মান
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের পরিচিত মুখ সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি সামাজিক ইস্যুতেও সরব ভূমিকা রাখেন। বিতর্কিত কিংবা সংবেদনশীল বিষয়গুলোতে নিজের স্পষ্ট মতামত প্রকাশ করতে তিনি কখনোই পিছুপা হন না। এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ নিয়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন এই তারকা।
নারীদের জন্য বিশেষ এই বাসসেবা চালু হওয়াকে কেন্দ্র করে বর্তমানে নেটদুনিয়ায় নানান মতামত দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন তিনি।
চলমান এই বিতর্ক প্রসঙ্গে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘সমস্যাটা আসলে গোলাপি বাস নিয়ে নয়। মূল সমস্যা হলো, আমাদের সমাজে এখনো অনেকেই সফল ও সুখী নারীদের সহজে গ্রহণ করতে পারেন না।’
|