ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের মুখে আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’ শুনে মুগ্ধ নেটিজেনরা। সিনেমার প্রমোশনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি সত্যিই জীবনটাকে উপভোগ করতে চাই। আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি। ইনশাআল্লাহ।"
অ্যানের এই কথা বলার ধরনটি কোনো কৃত্রিমতা ছিল না, বরং খুব স্বাভাবিকভাবে শব্দটি তাঁর মুখে ফুটে উঠেছিল। দুবাইভিত্তিক রেডিও উপস্থাপক ক্রিস ফেডসহ আরও অনেকেই এই ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে ব্যক্তিগত সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে অ্যানের। পিপল ম্যাগাজিন তাকে স্বীকৃতি দিয়েছে ‘২০২৬ সালের বিশ্বের সব থেকে সুন্দরী তারকা’ হিসেবে। এই স্বীকৃতির জন্য অ্যান সামাজিক মাধ্যমে ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ