দোহায় পরোক্ষ সংলাপে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
দোহায় পরোক্ষ সংলাপে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান
অনলাইন সংস্করণে প্রকাশিত কাতারের দোহার ওয়েস্ট বে এলাকার স্কাইলাইন । সূত্র - অনলাইন
আন্তর্জাতিক ডেস্ক ঃ কাতারের রাজধানী দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় নিম্নপর্যায়ের কারিগরি আলোচনা করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। আলোচনার বিষয়ে অবগত একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার সরাসরি এই আলোচনায় অংশ নিচ্ছেন না।

তবে তারা মঙ্গলবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন। বুধবারের পরোক্ষ আলোচনার ভিত্তি তৈরি করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রটি জানিয়েছে।

মন্তব্য করুন